শ্রাবণী নীটওয়্যার লি. নিবেদিত হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬ এ জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরা ঢাকা এর প্রিয় তালেবে ইলম হাফেজ তাহসান আহমাদ সা'আদ ৩০ পারা গ্রুপে ২য় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে নগদ ৭৫০০০ (পঁচাত্তর হাজার) টাকা এবং তাঁর সম্মানিত ওস্তাদ নগদ ২০,০০০(বিশ হাজার) টাকা পেয়েছেন।
আরেক প্রিয় তলিবে ইলম ইসতিয়াক আহমাদ নেহাল ১০ পারা গ্রুপে ৪র্থ স্থান অর্জন করে পুরস্কার হিসেবে নগদ ১০০০০ (দশ হাজার) টাকা এবং তাঁর সম্মানিত ওস্তাদ নগদ ২০০০ (দুই হাজার) টাকা পেয়েছেন।
আল্লাহ তায়ালা তাদেরকে, সকল আসাতেযায়ে কেরাম, অভিভাবক, শুভাকাঙ্ক্ষীসহ জামিয়াতুল মানহালকে কবুল করুন। আমিন।