জামিয়া সমাচার

জামিয়া সমাচার

★ জরুরি সাহায্যের আবেদন ★ 

আমাদের জামিয়ার তাকমিল ও আদব বিভাগের সাবেক তালিবুল ইলম, সবার পরিচিত হাস্যোজ্জ্বল মুখ মাওলানা ইকবাল বিন আলতাফ ভাই বিরল চর্মরোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলার শক্তিও আজ তাঁর নেই।

ইতোমধ্যে চিকিৎসার পেছনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি এই চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সবচেয়ে বেদনাদায়ক বিষয়—তাঁর অসহায় স্ত্রী আর চার মাস বয়সী অবুঝ সন্তান আজ দিশেহারা। যে সন্তানের মাথায় বাবার স্নেহময় হাত থাকার কথা, সে আজ বাবাকে দেখছে অসুস্থতার বিছানায়।

একসময় যিনি প্রাণবন্ত কণ্ঠে কথা বলতেন, চলাফেরা করতেন দৃঢ় পদক্ষেপে—আজ তিনি স্বাভাবিকভাবে কথা বলার এবং চলাফেরা করার শক্তিটুকুও হারিয়েছেন। রোগের প্রকোপ এতটাই তীব্র যে প্রতিদিনই তাঁকে সহ্য করতে হচ্ছে অসহনীয় কষ্ট।

এমন দুঃসময়ে আমাদের নীরব থাকা কি শোভা পায়? একজন সহপাঠী, একজন ভাই, একজন দ্বীনি সাথীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ দুঃসময়ে আমাদের সামান্য সহযোগিতাই হতে পারে তাঁর জন্য বড় সহায়। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় ইকবাল ভাইয়ের পাশে দাঁড়াই। আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন—আমীন।
 
সহযোগিতা পাঠানোর ঠিকানা :
01715790113 বিকাশ, নগদ, রকেট।
আল মানহাল ছাত্র কল্যাণ পরিষদ।

arrow_upward